- প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৩৩ পিএম
ডাকসু নির্বাচন ভবিষ্যৎ রাজনীতির নতুন ব্যাকরণ:ব্যারিস্টার ফুয়াদ
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি।
ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের জয়কে মৌলবাদী উত্থান হিসেবে নয়, বরং প্রতিবাদী ছাত্রসমাজের বার্তা হিসেবে দেখছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
শুক্রবার সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতিবাচক আচরণ, কটাক্ষ ও ধারাবাহিক ট্রল রাজনীতির প্রতিবাদে শিক্ষার্থীরা ভিন্নমত দিয়েছে। শিবিরের জয় শুধুই তাদের সাংগঠনিক শক্তির কারণে নয়, বরং ছাত্রসমাজের ক্ষোভ ও প্রতিবাদের প্রকাশ।”
তিনি বলেন, নির্বাচনে শিবিরের যে প্রার্থী জিএস হয়েছেন তিনি খুব বেশি পরিচিত ছিলেন না। কিন্তু তার প্রার্থিতা বাতিলের চেষ্টা উল্টো তাকে জাতীয়ভাবে পরিচিত করে তোলে। পাশাপাশি ‘রাজাকারের বাচ্চা’ বা ‘পাকিস্তানি’ ইত্যাদি কটুক্তিতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তার জবাব দিয়েছে।
ব্যারিস্টার ফুয়াদের মতে, ডাকসু নির্বাচন নতুন এক রাজনৈতিক ব্যাকরণ তৈরি করেছে। এটি দক্ষিণপন্থী উত্থান নয়, বরং আগামী দিনের জাতীয় ও স্থানীয় নির্বাচনের জন্য একটি নতুন নির্দেশনা। তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক দলগুলো যদি এই বার্তা ধরতে না পারে তবে জাতীয় রাজনীতি সংকটে পড়বে।
নিজ নির্বাচনী এলাকা বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ জানান, সড়ক, কালভার্ট, গভীর নলকূপ, মসজিদ-মন্দির সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকার ও উপদেষ্টাদের কাছে সহযোগিতা চেয়েছেন।
পাশাপাশি বরিশাল প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য সহযোগিতারও আশ্বাস দেন।
দেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ এখনও শান্ত হয়নি, বরং আগ্নেয়গিরির ওপর বসবাসের মতো অশান্ত পরিস্থিতিতে আছে। যেকোনো সময় নেপাল, শ্রীলঙ্কা বা ইন্দোনেশিয়ার মতো অবস্থা তৈরি হতে পারে। ফেব্রুয়ারির পর দেশ সুইজারল্যান্ড হয়ে যাবে—এ ধারণা ভুল।”
সংবাদ সম্মেলনে এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ এবং বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!