- প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬ ১১:৫০ এএম
চুরি করা গরু দিয়ে ছেলের বৌভাত বাবা গ্রেফতার!
রিয়াজুল হক সাগর, রংপুর।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোরাই গরু জবাই করে ছেলের বৌভাতের আয়োজন করার অভিযোগে রফিকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে শুক্রবার হয়। পরদিন শনিবার সোহানের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। এ উপলক্ষে রফিকুল ইসলাম একটি গরু জবাই করেন।
এদিকে, উপজেলার পূর্ব মাস্তা গ্রামের শহিদুল ইসলামের একটি গরু শুক্রবার ভোরে গোয়ালঘর থেকে চুরি হয়। পরে বৌভাত অনুষ্ঠানের জন্য জবাই করা গরুটিকে নিজের চুরি যাওয়া গরু বলে দাবি করেন শহিদুল ইসলাম।
শহিদুল ইসলামের অভিযোগ, রাতের আঁধারে তার গোয়ালঘর থেকে গরুটি চুরি করে নিয়ে গিয়ে রফিকুল ইসলামের বাড়িতে জবাই করা হয়। এ ঘটনায় তিনি গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেফতার করে।
তবে অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং অসত্য বা বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)...
-
ব্যাংকঋণের উচ্চ সুদহারের কারণে ব্যবসা পরিচালনায় উদ্যোক্তাদের যে আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে, তা কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!