- প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ০৭:২৪ পিএম
চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর প্রতিবাদে গোবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর শিবিরের সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে তাৎক্ষনিকভাবে বিশ্ববিদ্যালয়ের লিপুস ক্যান্টিনের সমানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাস্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদি চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গোবিপ্রবি ছাত্রদলের সভাপতি দূর্জয় শুভ, সাধারণ সম্পাদক আমিনূল ইসলাম বিদ্যুৎ, যুগ্ম সম্পাদক মো: শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার, প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিবসহ অনেকে বক্তব্য রাখেন।
সমাবেশ গোবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনূল ইসলাম বিদ্যুৎ বলেন, ছাত্রদল ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জেল জুলুম সহ্য করে প্রকাশ্যে আন্দোলন করেছে। ছাত্রদল কখনো গুপ্ত রাজনীতি করেনি। কিন্তু যারা দীর্ঘ ১৭ বছর গুপ্ত রাজনীতির আশ্রয় নিয়ে, ছাত্রলীগের সেল্টারে থেকে ছাত্রলীগের হেলমেট বাহিনী হয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের উপর হামলা করতো। ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলে তারা ছাত্রলীগের হয়ে হামলা করতো। ছাত্র রাজনীতি করতে হলে প্রকাশ্যে এসে করতে হবে।
গোবিপ্রবি ছাত্রদলের সভাপতি দূর্জয় শুভ বলেন, চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। ছাত্রদল যখন ক্যাম্পাসে ক্যাস্পাসে দেওয়াল লিখন শুরু করেছিলো তখন ছাত্রদল শুধু গুপ্ত রাজনীতির রিবুদ্ধে কথা বলেছিলো। এর প্রেক্ষপটে সন্ত্রাসী শিবির ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালায় আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই গুপ্ত রাজনীতি বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!