- প্রকাশিত: ৮ মার্চ ২০২৬ ০৫:৫০ পিএম
চরফ্যাশনে দু’শতাধিক মহিলা নিয়ে নারী দিবস পালিত
কামরুল সিকদার ভোলা প্রতিনিধি॥
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য শ্লোগান নিয়ে ভোলার চরফ্যাশন আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ রবিবার (৮মার্চ) ভোলার চরফ্যাশন মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয় কর্তৃক আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দু’শতাধিক নারীদেরকে নিয়ে নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চরফ্যাশন মহিলা বিষয়ক কর্মকর্তা নুরনবী মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ এমাদুল হোসেন। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চরফ্যাশন মহিলা কলেজ অধ্যাপক ফারজানা আফরোজ সাথী, চরফ্যাশন সরকারী কলেজ প্রভাষক মোহাম্মদ উল্ল্যাহ, , প্রেসক্লাব সেক্রেটারী কামাল গোলদার, যুবদল সাবেক সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, এনসিপি যুগ্ন আহবায়ক শফি উল্লাহ(শফি),নাগরিক পার্টি সভাপতি মাসুদ চৌধুরী, জাতীয় পার্টি (বিজিপি) সালাউদ্দিন, ওসি তদন্ত খলিলুর রহমান, ইসলামী আন্দোলন সম্পাদক আব্বাস উদ্দিন,যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসান প্রমুখ। এছাড়াও পরিবার উন্নয়ন সংস্থা(এফডিএ)ও নারী দিবসটি পালন করেন।
নারীর অধিকার, মর্যাদা ও সমতার পাশাপাশি ভবিষ্যতে আরো নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রতায়্যই বক্তরা জোড়ালো বক্তব্য রাখেন।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!