শিরোনামঃ

চরফ্যাশনে আল ইত্তেহাদ ফাউন্ডেনের কৃতীশিক্ষার্থী ও  শিক্ষক সংবর্ধনা


কামরুল সিকদার ভোলা-জেলা প্রতিনিধি॥

ভোলার চরফ্যাশন আল ইত্তেহাদ ফাউন্ডেশন অ্যাওয়ার্ড উপলক্ষে কৃতি শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষকদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে সাধারণ ও ট্যালেন্টপুল ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত ১৫৮জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র,ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করা হয়। শনিবার(১২সেপ্টেম্বর) সকাল ১০টায় চরফ্যাশন টাউন হলে অনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা দেয়া হয়।

 আল ইত্তেহাদ ফাউন্ডেশন চেয়ারম্যান মাও.মো. রফিকুল ইসলাম আসলামীর সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন। প্রধান আলোচক  সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক গোলাম আক্তার মঈন। সঞ্চালনা করেন, আল ইত্তেহাদ ফাউন্ডেশন মহাসচিব মো. ফয়েজ উল্যাহ,সাংগঠনিক সম্পাদক মাও. মো.আবু বকর সিদ্দিক এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরাও বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উসাহিত করার মাধ্যমে তাদের ভবিষ্য শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের পথ সুগম হবে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের সম্মননা প্রদানও শিক্ষার মনোন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

অনুষ্ঠানে শিক্ষক,অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?