শিরোনামঃ

চরফ্যাশন নিখোঁজ স্বামীকে পেতে স্কুল শিক্ষিকার সংবাদ সম্মেলন ॥ অভিযোগের তীর দু’ভাই’র দিকে-


ভোলা-জেলা প্রতিনিধি॥

ভোলার চরফ্যাশন পৌরশহর থেকে স্বামী মিজান বেপারী (৩৯) নিখোঁজ হয়েছে।

স্বামীকে ফিরে পেতে স্কুল শিক্ষিকার সংবাদ সম্মেলন করেছে।। ভাই’ভাই’র মধ্যে ভবন নিয়ে বিরোধ কেন্দ্র করে আমার স্বামীর আপন ভাই মনির ও আকবর বেপারীর ইন্দনে আমার স্বামীকে অপহরণ করা হয়েছে। গতকাল সোমবার (১৪সেপ্টেম্বর) দুপুর ১টায় চরফ্যাশন প্রেসক্লাবে নিখোঁজ মিজান বেপারীর স্ত্রী চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয় সহকারি শিক্ষিকা সুলতানা আফরোজ প্রিয়া সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরে প্রশাসন ও আইনশৃংখলার বাহিনীর সহযোগিতা কামনা করছেন।

নিখোঁজ মিজান বেপারীর স্ত্রী সুলতানা আফরোজ প্রিয়া অভিযোগ করে বলেন, পৌরসভা ৪নম্বর ওয়ার্ড উপজেলা ও আদালত প্রাঙ্গণের পশ্চিম পাশে অবস্থিত পাঁচতলা পুরো ভবন দখল নিতে আমার স্বামীর ছোট ভাই মনির ও আকবর বেপারী ইতিপূর্ব থেকেই গুম আমাকে এবং আমার স্বামীকে গুম-খুনের হুমকি-ধামকি দিয়ে আসছে। গত রবিবার (১৩সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাসা থেকে আমার স্বামী চরফ্যাশন বাজারের উদ্দেশ্যে যায়। আসরবাদ তার তার মোবাইল ফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। এরপর রাত ৮টা কল ঢুকে কিন্তু রিচিব করেনি। খোঁজ নিয়ে জানতে পারি চরফ্যাশন স্টোডিয়ামের পাশ দিয়ে আমার স্বামী যাওয়ার সময় পরিচিত একজন চা খাইতে বসায় কিছুক্ষণ পরে দু’জন লোক এসে আমার স্বামীকে জোড়পূর্বক তুলে আটোরিকসা করে উঠিয়ে নিয়ে যায়।

এব্যাপারের ওই চায়ের দোকানদার----বলেন, মিজান ভাই আমার দোকানের পাশ দিয়ে শহরের দিকে যাচ্ছিল এমন মুহুত্বে একজন লোকজন লোক ডেকে আমার দোকানে চা খাইতে আমার দোকানে বসায়। চা খাইতে না খাইতে অচিন দু’জন লোক হঠাৎ এসে বলে আপনার নাম কি মিজান। মিজান হা বললে বলে আপনাকে তো খুজি বলে তাকে উঠিয়ে নিয়ে একটি আটোরিকসা করে নিয়ে যায়।

নিখোঁজের স্ত্রী প্রিয়া বলেন, আমার স্বামী যখন বাসা থেকে বের হয় তখন মনির ও আকবর বেপারীর

ফলো করতে থাকে। তাদের ইন্দনে ভাড়াটিয়া ক্যাডার দিয়ে আমার স্বামীকে অপহরণ করেছে বলে দাবী করেন।

নিখোজ স্বামীকে ফিরে পেতে চরফ্যাশন থানা একটি সাধারণ ডায়েরী(জিডি) করেন।

তদন্তকারী কর্মকর্তা বলেন, জিডির ভিত্তিতে পুলিশ নিখোঁজ ব্যক্তির সন্ধান ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করেছি।

চরফ্যাশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, অভিযোগ পেয়েছি, উদ্বার চেষ্টা অব্যহত আছে।



এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?