শিরোনামঃ

চৈতির মৃত্যুতে দুটি প্রশ্ন: সড়ক নিরাপত্তা নাকি চিকিৎসা অবহেলা?


সাকিব উল হক

বরিশাল প্রতিনিধি 


বরিশাল নগরীতে হলুদ অটোর চাপায় শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী চৈতির মৃত্যুর ঘটনায় আজ সকালে  প্রতিবাদী মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও জিয়া সড়ক এলাকার বাসিন্দারা।

উল্লেখ্য, বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়কের বাসিন্দা চৈতি শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিলেন। গত সোমবার স্কুল থেকে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি হলুদ অটো তাকে চাপা দেয়। এ সময় ঘাতক অটোর চালক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

আহত অবস্থায় চৈতিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও প্রাথমিক চিকিৎসা শুরু হতে লেগেছে প্রায় দুই ঘণ্টা। চৈতির স্বজনদের অভিযোগ, চিকিৎসা পেতে বিলম্ব এবং হাসপাতালের অব্যবস্থার কারণেই তার মৃত্যু হয়েছে।

এদিকে আজকের প্রতিবাদী মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করা, দ্রুত চিকিৎসা সেবা প্রদান এবং এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রশাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?