- প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ ০৭:০০ পিএম
ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের আগৈলঝাড়ায় সাব্বির হোসেন (২৫) নামের এক গাছ ব্যবসায়ীকে মারধর করে দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। মঙ্গলবার দুপুরে আহতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত সাব্বির আগৈলঝাড়া উপজেলার কদমবাড়ি এলাকার নজরুল ইসলাম খানের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত সাব্বির হোসেন অভিযোগ করে বলেন, সোমবার রাত নয়টার দিকে পয়সারহাট হাইস্কুল সংলগ্ন এলাকায় একই এলাকার অলি চৌকিদার সহ অজ্ঞাতনামা ৭/৮ জন আমার পথরোধ করে অতর্কিতভাবে হামলা চালিয়ে আমার সঙ্গে থাকা দেড় লক্ষাধিক টাকা ছিনতাই করে নেয়। অভিযোগ করে তিনি আরও বলেন, হামলাকারীদের সঙ্গে আমার কোন পূর্ব বিরোধ বা কোনধরনের ঝামেলা নেই। এরপরও তারা আমার ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে। এবিষয়ে জানতে অভিযুক্ত অলি চৌকিদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানিয়েছেন-বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!