শিরোনামঃ

বরিশালের ১৬শ প্রাথমিক বিদ্যালয়ে ৪,৭৫২ গাছের চারা রোপণ


‘৫ বছরে বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় বরিশাল জেলার ১০টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৪ হাজার ৭৫২টি গাছের চারা রোপণ করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে জেলার ১০টি উপজেলায় এসব চারা রোপণ করা হয়। রোপণকৃত চারার মধ্যে রয়েছে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছ।
উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, আগৈলঝাড়া উপজেলায় ফলজ, বনজ ও ঔষধি তিন ধরনের ৯৭টি করে, মোট ২৯১টি চারা রোপণ করা হয়েছে। উজিরপুরে ১৮১টি করে মোট ৫৪৩টি, গৌরনদীতে ১৩১টি করে মোট ৩৯৩টি, বরিশাল সদরে ১৯৭টি করে মোট ৫৯১টি এবং বাকেরগঞ্জে ২৭৯টি করে মোট ৮৩৭টি চারা রোপণ করা হয়েছে। এ ছাড়া বানারীপাড়ায় ১২৬টি করে মোট ৩৭৮টি, বাবুগঞ্জে ১৩৪টি করে মোট ৪০২টি, মুলাদীতে ১৩৯টি করে মোট ৪১৭টি, মেহেন্দিগঞ্জে ২০৭টি করে মোট ৬২১টি এবং হিজলায় ৯২টি করে মোট ২৭৬টি চারা রোপণ করা হয়েছে।


জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ১০ উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সবুজ ও পরিবেশবান্ধব করে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?