- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৯ পিএম
বরিশালে উদ্ধার ৬২ হারানো মোবাইল, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর
বরিশাল জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের নিরলস প্রচেষ্টায় তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করা হয়েছে ৬২টি হারানো মোবাইল ফোন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উদ্ধার করা এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন বরিশাল জেলা পুলিশের পুলিশ সুপার এ, জেড, এম, মোস্তাফিজুর রহমান।
জেলা পুলিশ জানায়, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে তথ্যপ্রযুক্তির সহায়তায় কাজ করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এরই ধারাবাহিকতায় ৬২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইল ফোন হারিয়ে যাওয়ার সঙ্গে ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ যোগাযোগ ও নানা প্রয়োজনীয় তথ্য জড়িয়ে থাকায় ভুক্তভোগীদের কাছে এসব ডিভাইস ফিরে পাওয়া অত্যন্ত স্বস্তি ও আনন্দের।
পুলিশ সুপার এ, জেড, এম, মোস্তাফিজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ উদ্যোগকে জনবান্ধব ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে জেলা পুলিশ। এ সময় পুলিশ সুপার বলেন, জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার পাশাপাশি হারানো সম্পদ উদ্ধারে বরিশাল জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। জনগণের আস্থা অর্জনই পুলিশের অন্যতম প্রধান লক্ষ্য।
হারানো মোবাইল ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রকৃত মালিকরা। তারা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। বরিশাল জেলা পুলিশ জানিয়েছে, জনগণের পাশে থেকে সেবা প্রদান ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
সংবাদ ডেস্ক : দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীর তীব্র স্রোতে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!