- প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ১১:৫৬ এএম
বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২
বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এর নতুন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত আনুমানিক ১১টার দিকে ভবনের পঞ্চম তলার একটি স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়।
জানা গেছে, স্টোর রুমে সংরক্ষিত দাহ্য ফোম থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই তা বড় আকার ধারণ করে। এতে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী, স্বজন ও কর্তব্যরত স্টাফদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নিহতরা হচ্ছেন বারোইঝার হাট নিবাসী আবুল হোসেন হাওলাদার (৬৫)।
২য় মৃত ব্যক্তি পটুয়াখালী সদরের কাজী আতাউর রহমান।
জানা গেছে এদের মধ্যের একজন রোগী মৃত্যুর পূর্বে আকুতি করেছিলেন, আমাকে একটু অক্সিজেন দাও বাট শেরেইবাংলার মেডিকেলের কর্মীরা কেউ অক্সিজেন দিতে সক্ষম হয়নি
এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে অক্সিজেন সরবরাহে বিলম্ব বা ব্যর্থতার অভিযোগ সামনে এসেছে, যা নিয়ে জনমনে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
অগ্নিকাণ্ডে তিনজন আনসার সদস্য ও একজন ওয়ার্ড বয় আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থের অনিরাপদ সংরক্ষণ, অগ্নি-নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং জরুরি চিকিৎসা সেবায় দুর্বলতা এ ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে।
ঘটনার পর হাসপাতাল এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
এদিকে, অগ্নি নিরাপত্তা জোরদার, নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।
,
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!