- প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ ০৯:৩২ পিএম
বরিশালে নাগরিক অধিকার সেশন: তরুণরা শিখলো দায়িত্ব ও নেতৃত্ব
শাকিব উল হক,
বরিশাল প্রতিনিধি
বরিশালের সরকারি ব্রজমোহন কলেজে বৃহস্পতিবার ‘নাগরিক অধিকার ও বিতর্ক চর্চা’ শীর্ষক বিশেষ সচেতনতা সেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি তরুণ প্রজন্মের মধ্যে নাগরিক অধিকার ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে আয়োজন করা হয়।
সেশনটি পরিচালিত হয় লাল সবুজ সোসাইটি-এর উদ্যোগে, সহযোগিতায় দি এশিয়া ফাউন্ডেশন এবং অর্থায়নে ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO)। এর মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের নেতৃত্ব, দায়িত্ব এবং নাগরিক সচেতনতা বিষয়ে প্রেরণা দেওয়া।
উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,"একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ গঠনের জন্য নাগরিক অধিকার সম্পর্কে সচেতন থাকা অপরিহার্য। মত প্রকাশের স্বাধীনতা, প্রতিবাদের অধিকার এবং নাগরিক অধিকার রক্ষা—এসবই সমাজের ভিত্তি।"
ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট শহিদুল বলেন,"ডিবেট চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্লেষণ ও মতামত প্রকাশের দক্ষতা অর্জন করে। তরুণদের সক্রিয় অংশগ্রহণ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ খুলে দেয়।"
লাল সবুজ সোসাইটির প্রজেক্ট অফিসার মোমেনা সিফা রুমকি বলেন,"নিয়মিত এ ধরনের সচেতনতা আয়োজনের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে দায়িত্বশীল, সচেতন ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।"
সেশনে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগীতা সরকার, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ। এছাড়া উপস্থিত ছিলেন লাল সবুজ সোসাইটির ফাউন্ডার ও প্রেসিডেন্ট তাহসিন উদ্দিন এবং ব্রজমোহন কলেজ ডিবেট ক্লাবের উপদেষ্টা ও সদস্যবৃন্দ।
শিক্ষার্থীরা সেশনে নাগরিক দায়িত্ব, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং বিভিন্ন প্রশ্ন ও মতামত উপস্থাপন করেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!