- প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ০৯:৪৬ পিএম
বরিশালে “লার্ন টু লিড” কর্মশালা: তরুণদের নেতৃত্ব বিকাশে লাল সবুজ সোসাইটির উদ্যোগ
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
সামাজিক উন্নয়নমূলক সংগঠন লাল সবুজ সোসাইটি-এর উদ্যোগে বরিশাল শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হলো “লার্ন টু লিড” শীর্ষক একদিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন কর্মশালা।
৮ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা প্রাণবন্ত এই আয়োজনে বরিশাল বিভাগের ১৬ থেকে ২৪ বছর বয়সী ৩০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধনে স্বাগত বক্তব্য রাখেন লাল সবুজ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি তাহসিন উদ্দিন।
তাহসিন উদ্দিন তার বক্তব্যে বলেন“নেতৃত্ব কেবল দায়িত্ব নয়, এটি সেবা ও ইতিবাচক প্রভাব তৈরির এক মাধ্যম। তরুণরাই আগামী দিনের পরিবর্তনের চালিকাশক্তি,”
দিনব্যাপী এই সেশনে অংশগ্রহণকারীরা নেতৃত্ব, কার্যকর যোগাযোগ, দলগত কাজ, সহানুভূতি, দ্বন্দ্ব নিরসন এবং সংগঠনের আচরণ বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাকিব বায়ানী, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, ইউরো গ্রুপ; দীপু হাফিজুর রহমান,ডেপুটি ডিরেক্টর, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, সঙ্গীতা সরকার, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, বিএম কলেজ এবং লাল সবুজ সোসাইটির প্রোজেক্ট অফিসার,মোমেনা সিফা রুমকি।
অংশগ্রহণকারীরা দলভিত্তিক কার্যক্রম, আলোচনা ও সমস্যা সমাধানের অনুশীলনের মাধ্যমে নেতৃত্বের বাস্তব দক্ষতা অর্জন করেন। তরুণদের আত্মবিশ্বাস, সহযোগিতামূলক মনোভাব এবং সংগঠনের নেতৃত্বে আগ্রহ গড়ে তোলাই ছিল এই কর্মশালার মূল উদ্দেশ্য।
আয়োজক দলের সদস্য নিথুন রায় বলেন, “আমরা বিশ্বাস করি, নেতৃত্ব শেখা যায়—যদি সঠিক দিকনির্দেশনা ও সুযোগ দেওয়া যায়। তরুণদের মধ্য থেকেই ভবিষ্যতের সমাজনেতা তৈরি করাই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানের সমাপ্তিতে বক্তা ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং ভবিষ্যতে নিয়মিতভাবে এমন নেতৃত্ব উন্নয়নমূলক কর্মসূচি আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সংঘটিত সড়ক দূর্ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরন করা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। বাংলাদেশের খ্যাতিমান কবি, গবেষক, বহু ভাষাবিদ, অনুবাদক, গীতিকার ও দৈনিক ডেসটিনি'র ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি মাহমুদুল হাসান...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত: ১৫জন আহত হয়েছেন। মারাত্মত আহতদের কাশিয়ানী উপজেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!