- প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ ০৯:৩৯ এএম
বরিশালে ফুটপাত দখলমুক্তে বিসিসির উচ্ছেদ অভিযান,স্বস্তিতে নগরবাসী।
সাকিব উল হক।
বরিশাল প্রতিনিধি
বরিশাল নগরীর ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।গত রবিবার (১২ এপ্রিল) সকাল থেকে নগরীর ফজলুল হক অ্যাভিনিউয়ের নগর ভবন এলাকা থেকে এ অভিযান শুরু হয়।
দীর্ঘদিন ধরে নগরীর গুরুত্বপূর্ণ সড়কের পাশে ফুটপাত ও সড়ক দখল করে অস্থায়ী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এতে পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল।
বিসিসি সূত্রে জানা যায়, এর আগে মাইকিং করে ১০ দিনের মধ্যে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের নির্দেশনা দেওয়া হয়। অনেক ব্যবসায়ী তাদের দোকানপাট সরিয়ে নিলেও অনেকে তা করেননি। ফলে রোববার থেকে উচ্ছেদ শাখা অভিযান পরিচালনা শুরু করে।
এই উচ্ছেদ অভিযানে নগরীর জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরলেও, প্রশ্ন জেগেছে ঠিক কতদিনের জন্য কার্যকর থাকবে এই উচ্ছেদ অভিযান। উল্লেখ্য, বিগত নগর প্রশাসক এবং বিভাগীয় কমিশনার এই উদ্যোগ গ্রহণ করলেও,আবারও কিছুদিনের মধ্যেই সিটি কর্পোরেশন এর প্রতীক দেয়া ফুটকার্ট সহ বিভিন্ন দোকান রাস্তায় বসেছে। যার ফলে ব্যপক প্রশ্নবিদ্ধ হয়েছিলেন বিগত নগর প্রশাসক।
এই উচ্ছেদ অভিযানের বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, “নগরীর ফুটপাত দখলমুক্ত করতে পর্যায়ক্রমে এ অভিযান পরিচালনা করা হবে। আগে থেকেই মাইকিং করে সতর্ক করা হয়েছিল। যারা সরায়নি, তাদের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।”
বিসিসি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং পথচারীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
এদিকে, উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এসব দোকানই তাদের আয়ের একমাত্র উৎস। বিকল্প ব্যবস্থা করে উচ্ছেদ অভিযান পরিচালনা করলে তারা উপকৃত হতেন বলে দাবি করেন তারা।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!