- প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ০৬:০১ পিএম
বরিশালে বিআরটিসি বাসে অগ্নিকান্ড
বরিশাল
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় ইচলাদী টোল প্লাজা সংলগ্ন এলাকায় চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা পৌনে বারোটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পোঁছে স্থানীয়দের সহায়তা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ততক্ষণে মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন-বেলা পৌনে একটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বিআরটিসি বাসের চালক মো. শাহজালাল জানান, বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে ৩০ জন যাত্রী নিয়ে বাসটি রওয়ানা হয়। পথিমধ্যে উজিরপুরের ইচলাদী টোল প্লাজার সন্নিকটে পৌঁছলে যাত্রীরা বাসের পেছনে ধুয়া দেখে চিৎকার করেন।
এসময় দ্রুত বাসটি থামিয়ে আগুনের কুন্ডলী দেখে সকল যাত্রীদের নিরাপদে বাস থেকে নামানো হয়।
বিআরটিসি বাসের যাত্রী রফিকুল ইসলাম স্থানীয় গনমাধ্যম কর্মীদের জানিয়েছেন-চলন্ত বাসের পিছনে বসে অপর এক যাত্রী সিগারেট সেবন করছিলো। ধারনা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডর ঘটনা ঘটেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী শামীম মীর জানিয়েছেন-মুহুর্তের মধ্যে ব্রাহ্মনবাড়িয়া ব -১১-০০০৪ বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে।
খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অপর প্রত্যক্ষদর্শী মো. জসিম উদ্দিন বলেন-ঘন্টাব্যাপী মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী এলাকার দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিলো।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টাপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে
ভয়াবহ এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকান্ডের মুল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!