- প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ০৬:৩২ পিএম
বরিশালে আভাসের তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা সর্ম্পন্ন
স্বাধীনতা প্রকল্পের আওতায় নাগরিক পরিসর, ভৌত ও ডিজিটাল নিরাপত্তা এবং অপতথ্য মোকাবেলা শীর্ষক (১১-১৩) তিনদিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন হয়েছে। ১৩ নভেম্বর-২০২৫ বৃহস্পতিবার আভাস প্রশিক্ষন কক্ষে প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান ও সনদ বিতরন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন আয়োজন করে আভাস, বাস্তবায়নে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আর অর্থায়নে ছিলো ইউরোপীয়ান ইউনিয়ন। তিনদিন ব্যাপি এই প্রশিক্ষনে বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা ও প্রাকটিস সেশন অনুষ্ঠিত হয়। আলোচিত বিষয়গুলো মধ্যে ছিলো মানবাধিকার ও সার্বজনীন মানবাধিকার সনদ, মতপ্রকাশের স্বাধিনতা ও গনতান্ত্রিক নাগরিক পরিসর, জেন্ডার ভিত্তিক সহিংসতা, প্রযুক্তিনিভর সহিংসতা ও অনলাইন হয়রানি,বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার ও আইনি কাঠামো, ডিজিটাল লিটারেসি, ডিজিটাল আচরন, সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুফল ও কুফল, ফেসবুক নেটওয়াকিং, ভূলতথ্য, বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্যের প্রভাব, ফ্যাক্টচেকিং, তথ্য যাচাইয়ের কৌশল ও নিরাপদ ও অনলাইন অংশগ্রহন, ডিজিটাল নিরাপত্তা ও সাইবার সুরক্ষা নীতিমালা, সঞ্চালনা দক্ষতা ও নেতৃত্ব বিকাশ। প্রশিক্ষনে বরিশাল বিভাগের ৬ টি জেলা থেকে ৩২জন ইয়োথ প্রতিনিধি অংশগ্রহন করেন। প্রশিক্ষনে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন এর মনিটরিং অফিসার ফজিলাতুনেছা, গ্রান্টস অফিসার মো: আবু মুসা, এছাড়া আরো উপস্থিত ছিলেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রোগ্রাম স্পেশালিস্ট নাসরিন নাহার। প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের হাতে প্রশিক্ষন সনদ ও ব্যাগ প্রদান করা হয়।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!