- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ ০৮:১৮ এএম
বরিশাল সদর উপজেলা বিএনপি’র মতবিনিময় সভা
বরিশাল সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের নেতা ও সংসদ সদস্য এডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। তিনি তাঁর বক্তব্যে দলের ঐক্য বজায় রাখা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন। তিনি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সাবেক সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি খোকন হাওলাদার ও সাধারণ সম্পাদক লিটন ফরাজীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। সভায় বক্তারা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!