- প্রকাশিত: ৯ জুলাই ২০২৫ ০৯:১৩ এএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে ১০ জন নিয়োগ দেবে প্রশাসন
ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ১০ জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক মো. মুহসিন উদ্দীনের স্বাক্ষরিত এক পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবম গ্রেডে (২২,০০০–৫৩,০৬০ টাকা) বেতনস্কেলে সমাজবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান এবং কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট—এই সাতটি বিভাগে মোট ১০ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২১ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, ২০২৪ সালের ২ জুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তাতে যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। তবে ২০০১, ২০০২ এবং ২০০৩ সালে যারা এসএসসি বা এইচএসসি পাস করেছেন, তাদের জন্য জিপিএ ৩.৫০ গ্রহণযোগ্য হবে। প্রভাষক পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের যেকোনো একটিতে প্রথম শ্রেণি থাকতে হবে। সিজিপিএ ভিত্তিক ফলাফলের ক্ষেত্রে উভয় পরীক্ষায় কমপক্ষে ৩.৫০ থাকতে হবে এবং শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর পিএইচডি ডিগ্রি থাকলে শিক্ষাগত যোগ্যতার একটি শর্ত শিথিলযোগ্য।
এ ছাড়া, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক পদে আবেদন করতে হলে প্রার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। সেই সঙ্গে স্বীকৃত কোনো সরকারি বিশ্ববিদ্যালয় থেকে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, পানি সম্পদ প্রকৌশল, পুরকৌশল, পরিবেশ কৌশল, যন্ত্রকৌশল, উপকূল কৌশল অথবা ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!