- প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪৫ পিএম
বরিশাল বিএম কলেজে ছাত্র শিবিরের স্মারকলিপি, শিক্ষাবান্ধব ও আধুনিক অবকাঠামোর আহ্বান
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব ও আধুনিক অবকাঠামো নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বিএম কলেজ শাখা কলেজ প্রশাসনের নিকট একটি স্মারকলিপি দিয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) স্মারকলিপিটি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলামের বরাবর জমা দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষার্থীরা নানাবিধ সমস্যার সম্মুখীন। শিক্ষার্থীরা দ্রুত নিম্নলিখিত বিষয়গুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছে:
কলেজের বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো উচ্ছেদ এবং “জুলাই চত্বর” নির্মাণ।
ছাত্র সংসদ নির্বাচন দ্রুত আয়োজন ও ছাত্র সংসদ ভবন সংস্কার।
অযাচিত ফি মওকুফ এবং ফি-সংক্রান্ত স্থায়ী সমাধান।
অনার্স কোর্স মাস্টার্স পর্যায়ে উন্নয়ন এবং আধুনিক বিষয় সংযোজন।
নারী শিক্ষার্থীদের জন্য আধুনিক আবাসিক হল, কমনরুম, স্যানিটারি সুবিধা ও নামাজের স্থান।
হিন্দু ও অন্যান্য ধর্মের শিক্ষার্থীদের জন্য জীবনানন্দ দাশ হল সংস্কার ও নতুন আবাসিক ভবন নির্মাণ এবং যথাযথ প্রার্থনালয় ব্যবস্থা।
কলেজের ল্যাব, আইটি সেন্টার, বিজনেস ক্লাব, লাইব্রেরি, কেন্দ্রীয় মসজিদ ও ইসলামিক কালচার সেন্টারের আধুনিকায়ন।
জলাবদ্ধতা দূরীকরণ, খেলার মাঠ সারাবছর ব্যবহারযোগ্য করা এবং ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির জন্য বৃক্ষরোপণ, পুকুর পরিষ্কার ও ওয়াকওয়ে নির্মাণ।
শিক্ষার্থীদের নিরাপত্তা ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণের জন্য সিসিটিভি ও প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা।
অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম স্মারকলিপি গ্রহণের পর বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচন এবং শিক্ষার্থীদের সার্বিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে আলোচনা করা হবে।”
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র শিবির,বিএম কলেজ শাখার সভাপতি মোঃ শাহেদ খান বলেন, “আমরা আমাদের দাবিগুলো মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে তুলে ধরেছি এবং আশা করি তিনি এর একটি যথাযথ পদক্ষেপ নেবেন। এছাড়া, এই বাকসু নির্বাচনের জন্য ক্যাম্পাসের আরও রাজনৈতিক দলও আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছেন।”
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!