- প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৬ এএম
বরিশাল বেলস পার্কে সমাপ্ত হলো ‘রেইনি ডে ক্রিকেট টুর্নামেন্ট'
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
বরিশালে মাসব্যাপী অনুষ্ঠিত ‘রেইনি ডে ক্রিকেট টুর্নামেন্ট’ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো। সোমবার শহরের বেলস পার্ক মাঠের প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পরে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পুরো টুর্নামেন্টটি ঘিরেই দর্শকদের মধ্যে ছিলো ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
টুর্নামেন্টের আয়োজক কামরুল হাসান আসিফ রিপোর্ট৭১-কে বলেন,বরিশালের বেশ কয়েকজন সিনিয়র সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং জেলা ক্রিকেট একাডেমি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। তিনি বলেন এবার আমরা একটু ব্যতিক্রমভাবেই বৃষ্টির দিনে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি।
বর্তমানের যুবসমাজ মাঠমুখী খেলাধুলা থেকে বিমুখ হয়ে যাচ্ছে, যার অন্যতম কারণ পর্যাপ্ত খেলার মাঠ না থাকা এবং এর জন্য তারা অনেকেই মাদকসহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। আমরা চাই তরুণরা খেলাধুলার মাধ্যমে আবারও মাঠে ফিরে আসুক, মাদক থেকে দূরে থাকুক,সুস্থ থাকুক। ভবিষ্যতে আমরা ওয়ার্ডভিত্তিকভাবে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের আশা রাখছি।
টুর্নামেন্টের অন্যতম আয়োজক ও বরিশাল জেলার ক্রিকেটার সচী চৌধুরী বলেন, বরিশালসহ সারা বাংলাদেশেই খেলার মাঠগুলো যেভাবে দখল হয়ে যাচ্ছে তা উদ্বেগজনক। বরিশাল শহরে এখন বড় খেলার মাঠ হাতে গোনা কয়েকটি।
আমানতগঞ্জ টিবি হাসপাতাল মাঠ, কাউনিয়া মাঠ, পরেশ সাগর মাঠে আগে নিয়মিত অনেক ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট হতো, অথচ সেগুলো এখন বিভিন্নভাবে দখল হয়ে গেছে।মাঠ না থাকায় শিশুরা আসক্ত হচ্ছে মোবাইলে, আর যুবসমাজ মাদকসহ বিভিন্ন অপরাধপ্রবণতায় জড়িয়ে পড়ছে। বরিশাল জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের দাবি— প্রতিটি এলাকায় যেন একটি করে মাঠের ব্যবস্থা করা হয় এবং প্রতিবছর মাদকবিরোধী ক্যাম্পেইনের অংশ হিসেবে ক্রিকেট বা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়।
ফাইনাল শেষে আমন্ত্রিত অতিথি ও সাবেক ক্রিকেটার মিঠু চৌধুরী এক সাক্ষাৎকারে বলেন,মাসব্যাপী এ টুর্নামেন্ট এত সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য আয়োজকরা সত্যিই প্রশংসার দাবিদার।নিজেদের একক অর্থায়নে এত সুন্দর আয়োজন উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি আশা করি ভবিষ্যতে বরিশালের প্রতিটি এলাকায় এরকম টুর্নামেন্ট আয়োজন হবে।
মাসব্যাপী চলা এই ‘রেইনি ডে ক্রিকেট টুর্নামেন্ট’ শুধু খেলাধুলার আনন্দই দেয়নি, বরং ক্রীড়াপ্রেমী তরুণদের মাদক থেকে দূরে রেখে মাঠমুখী করার দৃঢ় প্রত্যয়ও জাগিয়েছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!