- প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ ০৮:২১ এএম
বরগুনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বরগুনা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ উৎসব ২০২৫ হোটেল বে অব বেঙ্গলে মঙ্গলবার সন্ধ্যা ৭ঃ৩০টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর কবীর মৃধা।
১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ উৎসব ২০২৫ এ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সৈকত সংবাদ'র নির্বাহী সম্পাদক, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক জাকির হোসেন মিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সালেহ, সাবেক সভাপতি জহিরুল হাসান বাদশা, চিত্তরঞ্জন শীল, সিনিয়র সহ সভাপতি জাফর হোসেন হাওলাদার, বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহাবুবুল আলম মান্নু, বরগুনা রিপোর্টার্স ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম রতন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সভাপতি ইত্তিজা হাসান মনির মাই-টিভির বরগুনা জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মনোতোষ হালদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান তাপস।
সভায় বক্তারা মফস্বল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় বিএমএসএফ-এর ভূমিকার প্রশংসা করেন এবং আগামীতেও সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!