- প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫ ০৭:১৮ পিএম
বরগুনায় রূপান্তর আস্থা প্রকল্পের আওতায় নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
রূপান্তর আস্থা প্রকল্পের আওতায় বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা আজ শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্ল্যাটফর্মের সিনিয়র সদস্য জনাব জাকির হোসেন মিরাজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব আবুজাফর মোঃ সালেহ।
এ সময় বরগুনা জেলার ছয়টি উপজেলা থেকে আগত প্ল্যাটফর্মের প্রায় ৩০ জন সদস্য সক্রিয়ভাবে আলোচনায় অংশ নেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগরিক প্ল্যাটফর্মের সদস্যদের করণীয় ও বিভিন্ন কর্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাটি পরিচালনা ও সঞ্চালনা করেন প্ল্যাটফর্মের সিনিয়র সদস্য জনাব মনির হোসেন কামাল।
আলোচনা শেষে আগামী তিন মাসের একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!