- প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫৬ পিএম
বরগুনায় রাস্তাঘাট সহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের দাবিতে মানববন্ধন
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনায় সোনালী স্বপ্ন যুব সংসদ এর উদ্যোগে ৯নং এম. বালিয়াতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাস্তাঘাট সহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য ১৩ দফা দাবিতে শনিবার(২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলখানা চেীমুহনী বাজারে মানববন্ধন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ৯নং এম. বালিয়াতলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ আখতারুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ ইউনুস, সোনালী স্বপ্ন যুব সংসদের উপদেষ্টা মোঃ হেমায়েত উদ্দিন খান, সনাজ সেবক মোজাম্মেল হক, ফারুক হাওলাদার, মিজানুর রহনান, ইব্রাহিম খলিল, সোনালী স্বপ্ন যুব সংসদ এর সাধারন সম্পাদক মোঃ আরিফ হোসেন, স্থায়ী পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওঃ মোঃ আল আমীন, সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রাজিব। সোনালী স্বপ্ন যুব সংসদের সভাপতি মোঃ সালমান।
স্বাধীনতার ৫৫ বছর পার হলেও বরগুনা জেলার সদর উপজেলার ৯নং এম. বালিয়াতলী ইউনিয়নের ১নং ওয়ার্ড আজও অবহেলিত ও বঞ্চিত। অবহেলা ও বঞ্চণা থেকে সাধারণ মানুষ মুক্তি পেতে চায়। এ মুক্তির পরিপ্রেক্ষিতে প্রান্তিক সাধারণ জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর রাস্তাঘাটের উন্নয়ন, সাইক্লোন সেল্টার স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ ১৩ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করার কথা জানান সোনালী স্বপ্ন যুব সংসদের সভাপতি মোঃ সালমান।
মানববন্ধনর চলাকালে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রাজিব বলেন, বরগুনা জেলা শহর থেকে
ঝিনাইবাড়িয়া-চারাভাংগা-জেলখানা গ্রামের দুরত্ব মাত্র আট কিলোমিটার, ২০২৫ সালে এসেও এলাকায় যদি কেউ অসুস্থ হয় তাহলে তাকে রাস্তার বেহাল অবস্থার কারনে এম্বুলেন্সে হাসপাতালে নেওয়া যায়না। এই এলাকার মানুষ ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত। কমিউনিটি ক্লিনিকটি ওয়ার্ডের এককোণে স্থাপিত হওয়ায় বেশিরভাগ মানুষ এর সেবা থেকে বঞ্চিত। আমাদের ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এসময় ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শিক্ষকরা, ও এলাকাবাসী।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!