- প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ ১০:০৫ এএম
বরগুনায় অতিরিক্ত পেট্রোল নিতে গিয়ে মোটরসাইকেলে আগুন , দৌড়ে পালাল চালক
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনায় জ্বালানি নেওয়ার সময় অসাবধানতায় একটি মোটরসাইকেলে আগুন লেগে সেটি ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই মোটরসাইকেলটি ফেলে রেখে দৌড়ে পালিয়ে যান চালক। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা পৌরশহরের সদর রোডের পশ্চিম বরগুনা এলাকায় ‘বরগুনা ট্রেডার্স’ নামে একটি জ্বালানি বিক্রয় কেন্দ্রে।
এবিষয়ে, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ওই প্রতিষ্ঠান থেকে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছিল। প্রতিদিনের মতো সেদিনও মোটরসাইকেল চালকরা সিরিয়ালে দাঁড়িয়ে তেল নিচ্ছিলেন। এ সময় এক চালক মোটরসাইকেলে থাকা জ্বালানি সত্ত্বেও অতিরিক্ত পাঁচ লিটার পেট্রোল নিতে চান। তেল ঢালার সময় তা উপচে ইঞ্জিনে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী মো. বশির জানান, তেল দেওয়ার সময় চালক মোটরসাইকেলটি ঝাঁকুনি দিলে পেট্রোল ছিটকে পড়ে। পরে স্টার্ট দিতেই মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।
স্থানীয় আরেক প্রত্যক্ষদর্শী স্বপন বলেন, আগুন লাগার সময় পাশেই একটি জ্বালানিবাহী গাড়ি থেকে তেল নামানো হচ্ছিল। দ্রুত সেটি সরিয়ে নেওয়া এবং স্থানীয়দের তাৎক্ষণিক উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। বরগুনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইমাদুল হক বলেন, অসাবধানতাবশত তেল ইঞ্জিনে পড়ে আগুনের সূত্রপাত হয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জানান, পুড়ে যাওয়া মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে গেছেন এবং এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
ঘটনার পরপরই জ্বালানি বিক্রয় কেন্দ্রটি বন্ধ করে দেন ব্যবসায়ীরা, ফলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!