- প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬ ১০:৩৫ পিএম
বরগুনায় অবৈধভাবে মজুত রাখা ৩৮ হাজার লিটার তৈল উদ্ধার" ব্যবসায়ীকে জরিমানা, জেলেদের মধ্যে বিতরণ
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনার পাথরঘাটা উপজেলায় মৎস্য অবতরণ কেন্দ্র এলাকা থেকে অবৈধভাবে মজুত রাখা ৩৮ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং উদ্ধারকৃত জ্বালানি সরকারি নির্ধারিত মূল্যে জেলেদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে দেখা যায়, মাছ ধরার ট্রলারগুলোর জন্য বরাদ্দকৃত জ্বালানি দীর্ঘদিন ধরে মজুত করে রেখেছে। অভিযোগ রয়েছে, অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে একটি সিন্ডিকেটের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছিল। এর ফলে বহু জেলে সাগরে মাছ ধরতে যেতে পারেননি এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
অবৈধভাবে জ্বালানি মজুত রাখার দায়ে মেসার্স গাজী স্টোরের স্বত্বাধিকারী মো. আব্দুল্লাহ গাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে ফিশিং ট্রলার মালিকদের কাছে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে এসময়।
এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দেশে জ্বালানি তেলের সংকট শুরুর সঙ্গে সঙ্গে পাথরঘাটায় মজুতদার এবং মজুতের পরিমাণ বাড়তে থাকে। পাথরঘাটা একটি মৎস অধ্যুষিত এলাকা। এখানে হাজার হাজার জেলে ও শত শত মাছ ধরার ট্রলার রয়েছে। আকৃতি ভেদে এক একটি ট্রলারে ২ থেকে ২০ ব্যারেল পর্যন্ত ডিজেল দরকার। কিন্তু পর্যাপ্ত মজুত থাকার পরও ব্যারেল প্রতি ২ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বেশি দামে ডিজেল বিক্রি করা হতো। এতে জেলেরা বিপাকে ছিল।
তিনি বলেন, আজকের এই অভিযানের কারণে জেলেরা উপকৃত হয়েছে। পাথরঘাটায় এমন অভিযান ও তদারকি নিয়মিত দরকার বলেও জানান তিনি।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল বলেন, জ্বালানি নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। পাথরঘাটায় কোনো জ্বালানি তেল মজুত করতে দেয়া হবে না এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রিও করতে দেয়া হবে না। এ বিষয়ে আমরা তৎপর রয়েছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!