- প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ ১০:০৬ এএম
বরগুনায় জমি-বাড়ি নিয়ে বিরোধ, শিক্ষক দম্পতির বিরুদ্ধে মামলা ও নির্যাতনের অভিযোগ
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনায় জমি ও নির্মাণাধীন ভবন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক সহকারী শিক্ষক দম্পতির বিরুদ্ধে জোরপূর্বক দখল, মারধর, শ্লীলতাহানি এবং হুমকির গুরুতর অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃ তাজেনুর।
লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি ও তার স্বামীসহ বরগুনা সদর উপজেলার ৬নং ওয়ার্ডে বরগুনা জিলা স্কুলের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এবং তার স্ত্রী মোসাঃ রাহিমা বেগমের সঙ্গে যৌথভাবে জমি ক্রয় করে ভবন নির্মাণ শুরু করেন। পরবর্তীতে ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি রেজিস্টার্ড আপোষ বণ্টনের মাধ্যমে উভয় পক্ষ নিজ নিজ অংশের দখলে থাকেন।
তিনি আরও দাবি করেন, পেশাগত কারণে কিছুদিন নির্মাণ কাজ বন্ধ থাকার পর ২০২৫ সালের ১৯ আগস্ট থেকে পুনরায় ভবনের অভ্যন্তরীণ কাজ শুরু করা হয় এবং বর্তমানে কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ওই শিক্ষক দম্পতি জমি ও ভবন দখলের উদ্দেশ্যে বিভিন্নভাবে বাধা প্রদান ও হয়রানি করে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তাজেনুর অভিযোগ করেন, গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখ দুপুরে বিদ্যুৎ সংযোগ স্থাপনের সময় অভিযুক্তরা নির্মাণাধীন ভবনে অনধিকার প্রবেশ করে বিদ্যুৎ কর্মীদের কাজে বাধা দেন। এ ঘটনার প্রতিবাদ করলে তাকে চুল ধরে মারধর করা হয় এবং শ্লীলতাহানি ঘটানো হয় বলেও তিনি দাবি করেন। ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, এ ঘটনায় তার স্বামী বরগুনা থানায় একটি মামলা (মামলা নং ১৮৯/২৬) দায়ের করেছেন। পরবর্তীতে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত শিক্ষক আদালতে হাজির হয়ে জামিনে মুক্ত হওয়ার পর পুনরায় হুমকি ও ভয়ভীতি প্রদর্শন শুরু করেছেন বলে অভিযোগ করেন তিনি।
বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিজ বাসায় থাকতে পারছেন না বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন মোসাঃ তাজেনুর।
তিনি সাংবাদিকদের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পদকপ্রাপ্ত অবসরপ্রাপ্ত প্রধান মোঃ সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন রাজা, বাংলাদেশ শিক্ষক সমিতি বরগুনা সদর উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান লিটন, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নুরুল আমিন, প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!