- প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ ০৮:০৪ পিএম
বরগুনায় জেলের জালে ধরা এক ইলিশে' ৯ হাজার টাকায় বিক্রি পাইকারের হাতে
সোহাগ হাওলাদার, বরগুনাঃ
বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা এলাকার বিষখালী নদীতে জেলের জালে ধরা পড়া ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বড় আকারের ইলিশ মাছ ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে পাইকারের হাতে।
জানা যায়, জেলে রাসেল হোসেন মাছ শিকারের জন্য নদীতে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে হঠাৎ করেই বড় আকৃতির এই ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়।
শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি বিক্রি হয়। প্রথমে মনিরা দোয়া মৎস্য ভাণ্ডারে এটি ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হলেও পরে খোলা ডাকে ব্যবসায়ীরা দাম বাড়াতে থাকেন। একপর্যায়ে পাইকার জাকির হোসেন সর্বোচ্চ ৯ হাজার টাকায় মাছটি কিনে নেন।
পাইকার জাকির হোসেন জানান, পহেলা বৈশাখ উপলক্ষে বড় ইলিশের চাহিদা থাকায় তিনি খোলা ডাকে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনেছেন। ইতোমধ্যে মাছটি ঢাকায় পাঠানো হয়েছে এবং সেখানে আরও বেশি দামে বিক্রির আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
এবিষয়ে পাথরঘাটা মৎস্য বন্দরের কর্মকর্তা ইমরান হোসেন জানান, বর্তমানে বাজারে ইলিশের সরবরাহ খুবই কম। সাগরে মাছ ধরা প্রায় বন্ধের মতো পরিস্থিতি বিরাজ করছে। ফলে বড় আকারের এই ইলিশটি বাজারে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, পহেলা বৈশাখকে সামনে রেখে বড় ইলিশের চাহিদা বেড়ে যাওয়ায় দামও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ছোট আকারের জাটকা ইলিশও প্রতি মণ প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!