- প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ১০:৫৩ এএম
বরগুনায় জাগোনারীর ‘উইলি’ প্রকল্পের উদ্যোগে স্থানীয়দের সতর্ক করতে কৃত্রিম ঘূর্ণিঝড়
সোহাগ হাওলাদার, বরগুনা:
স্কুল মাঠে সাজানো হয়েছে ছোট্ট একটি গ্রাম। একদিকে মুয়াজ্জিন আযান দিচ্ছে, কেউ নামাজ পড়ছেন, কেউ যাচ্ছেন গরু নিয়ে মাঠে, অন্যদিকে বাজছে রাখালের বাঁশির সুর, চলছে বিয়ের আয়োজন- ঠিক এমন এক সময় রেডিওতে বেজে উঠল ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা। মুহূর্তের মধ্যেই শুরু হলো প্রবল ঝড়। উল্টে গেল ঘরের চাল, ভেঙে পড়ল গাছ, লন্ডভন্ড হলো গ্রাম। একদিকে মৃত্যুর মিছিল, নিমিষেই যেন বদলে গেল একটি গ্রামের সকল চিত্র, নেমে আসল শোকের ছায়া।
উপকূলের মানুষকে ঘূর্ণিঝড়ের সময় সচেতন ও প্রস্তুত করতে বরগুনায় অভিনয়ের মাধ্যমে এই কৃত্রিম ঘূর্ণিঝড় মহড়া আয়োজন করে উন্নয়ন সংস্থা জাগোনারী।
গতকাল সোমবার (২৭ অক্টোবর) বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের বৈকালীন বাজারের লেমুয়া পি কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেল ৩টার দিকে অনুষ্ঠিত এই মহড়াটি বাস্তবায়িত হয় জাগোনারীর ‘উইলি’ প্রকল্পের উদ্যোগে। এতে কারিগরি সহায়তা দেয় "কেয়ার বাংলাদেশ" আর অর্থায়ন করে এএফডি (AFD)।
আয়োজকরা জানান, দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীরা। তাই আগাম প্রস্তুতি ও সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করাই এই মহড়ার মূল লক্ষ্য ছিল। একই সঙ্গে এর মাধ্যমে এলাকাবাসীকে দুর্যোগের সময় করণীয় সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়েছে।
স্বেচ্ছাসেবক জাহিদ হোসেন বলেন, “ঘূর্ণিঝড় আমাদের এলাকার একটি প্রতিনিয়তকার চিত্র। এরপরও অনেকেই সচেতন নয়। এই মহড়ার মাধ্যমে মানুষকে সচেতন করতে পেরে ভালো লাগছে। আমাদের আশা, উপকূলীয় মানুষ নিজেরাই যেন সবসময় প্রস্তুত থাকতে পারে।”
লেমুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রিয়া বলেন, “ঘূর্ণিঝড় হলে আগে বুঝতাম না কী করতে হবে। আজকের মহড়া দেখে শিখেছি কখন আশ্রয়ে যাব, কিভাবে নিরাপদে থাকতে হবে।”
মহড়া দেখতে আসা স্থানীয় বাসিন্দা হোসেন মিয়া জানান, “মনে হয়েছে যেন সত্যিকারের ঘূর্ণিঝড় হচ্ছে। এটি আমাদের জন্য অনেক শিক্ষণীয় অভিজ্ঞতা। এখন থেকে আগাম সতর্কতা পেলেই আমরা প্রস্তুতি নেব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়লা পাতাকাটা ইউনিয়নের সিপিপি ইউনিট লিডার মো. গোলাম মোস্তফা, লেমুয়া পি কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ূন আহমেদ, ইটবাড়িয়া কদমতলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. বশির উদ্দিন, ইউপি সদস্য রুবি আক্তার, উইলি প্রকল্পের সমন্বয়ক শুক্লা মুখার্জ্জি, এবং জাগোনারীর পরিচালক (কর্মসূচি) মো. গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই বিভাগের আরো খবর
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
-
গণমাধ্যমের সক্রিয় ভূমিকা ছাড়া নিরাপদ খাদ্য ও অসংক্রামক রোগ প্রতিরোধে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার...
-
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!