- প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬ ০৬:২৫ পিএম
বরগুনায় ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ এক সক্রিয় মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বরগুনা সদর উপজেলার ৮ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঢলুয়া কড়ইতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজী বাড়ির সামনে বরগুনা-পরীরখাল সড়ক থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. রিয়াজুল ইসলাম (২৮)। তিনি বরগুনা জেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল এলাকার বাসিন্দা। তার পিতা মো. আব্দুস সোবাহান মুসুল্লী এবং মাতা লতিফা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, রিয়াজুল ইসলামের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭০টি ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন প্রায় ১৭ গ্রাম। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ হাজার টাকা।
এ অভিযান পরিচালিত হয় পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা’র দিকনির্দেশনায়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এবং এসআই (নিরস্ত্র) সুশীল কুমার দাসসহ সঙ্গীয় ফোর্স।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত রিয়াজুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে, যা পিসিপিআর যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হয়েছে।
এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একজন সক্রিয় মাদক কারবারিকে আটক করা হয়েছে। বরগুনা জেলাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরগুনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জেলার মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!