- প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬ ০৬:৪৫ পিএম
বরগুনায় ডিবি পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, জিম্মি করে স্ত্রীর স্বর্ণালংকার লুট
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনায় পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি" জিম্মি করে স্ত্রীর স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। তবে ঘটনার সময় ওই পুলিশ সদস্য ডিউটিতে থাকায় দুই সন্তানসহ স্ত্রী একাই ওই বাড়িতে ছিলেন।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ২ টার দিকে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালা্হউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। ভুক্তভোগী ওই পুলিশ সদস্যের নাম কাওসার। তিনি বর্তমানে বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে কর্মরত আছেন।
এরআগে মঙ্গলবার (৭ এপ্রিল) দিবগত রাত সাড়ে ৩ টার দিকে বরগুনা পৌরসভার ১নম্বর ওয়ার্ডের চরকলোনী নামক এলাকার চাঁদশী সড়ক সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই মাস আগে ডিবি পুলিশের সদস্য কাওসার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে চরকলোনীর ওই বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। পুলিশের সদস্য হওয়ায় ঘটনার সময় তিনি রাত্রিকালীন ডিউটিতে বাইরে ছিলেন। এ সময় রাতে তার দুই সন্তান নিয়ে স্ত্রী একাই বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে ঘরের একটি জানালার গ্রিল কেটে ডাকাত সদস্যরা ঘরের প্রবেশ করে। পরে ঘরে রাখা পুলিশ সদস্য কাওসারের স্ত্রীর গলার এবং কানের বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যায় ডাকাত সদস্যরা।
পুলিশ সদস্য কাওসারের ভাড়া বাসার মালিক গোলাম মাওলা বলেন, গতকাল রাতে বৃষ্টি হয়েছে। ঠান্ডা আবহাওয়ায় বাড়ির সবাই ঘুমিয়েছিলেন। তবে পুলিশ সদস্য কাওসার রাতে তার ডিউটি থাকায় ঘরের বাইরে ছিলেন। রাত পৌঁনে চারটার দিকে কয়েকজন লোক ঘরের পেছনে থাকা একটি জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার নিয়ে গেছে শুনেছি।
এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালা্হউদ্দিন বলেন, ডিউটিতে থাকা পুলিশ সদস্য কাওসারের ঘরের গ্রিল কেটে প্রবেশ করে তার স্ত্রীর রক্ষিত স্বর্ণালংকার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তার স্ত্রী ঘুমান্ত অবস্থায় ছিলেন। পরে শব্দ শুনে কাওসারকে বিষয়টি জানালে ঘটনার পরপরই রাত সাড়ে চারটার মধ্যে ওই বাড়িতে পুলিশ সদস্যরা পৌঁছে জরিতদের সনাক্তে কাজ শুরু করেছেন। এছাড়াও তথ্য প্রযুক্তির সহায়তাসহ ডিবি পুলিশ ও থানা পুলিশের একাধিক টিম কাজ করছেন। আশাকরি খুব দ্রুত সময়ের মধ্যে জরিতদের সনাক্ত এবং গ্রেপ্তার করা সম্ভব হবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!