- প্রকাশিত: ৭ জুলাই ২০২৫ ০৩:৫৫ পিএম
বরগুনার ভূতমারা খালটি কচুরি পানা ও অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা সদর উপজেলার ২ নং গৌরিচন্না ইউনিয়নের কয়েকশো একর জমির চাষাবাদের জন্য একমাত্রই খালটি কচুরিপানা ও অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (০৭ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বৃষ্টি অপেক্ষা করে বরগুনা দক্ষিণ মনসাতলী মহাসড়কের খালের পারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
ছয়টি গ্রামের প্রায় ১৫ হাজার একর ফসলি জমি পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম ভুতমারা খাল। খালটি দীর্ঘদিন খননের অভাবে কচুরিপানা ও অবৈধ স্থাপনার কারনে দিন দিন খালটি মরা খালে পরিণত হয়েছে। এমনকি তিন ফসলি জমি এক ফসলে পরিণত হয়েছে। বৃষ্টির পানিতে জলদাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে পানি নিষ্কাশনের জন্য একটি মাত্র ব্যান্ড সুইজ রয়েছে। যা দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না । ব্যান্ড স্লুইস ভেঙে নতুন করে তিন চুঙ্গা স্লুইসগেট নির্মাণের দাবি করেন তারা।
এ সময় তাঁরা বলেন, ভুতমারা এই খালটি আজ পর্যন্ত খনন করা হয়নি। এখানকার কৃষকের একমাত্র ভরসাই হচ্ছে এই খাল। খালের পানি নিষ্কাশন না হওয়ার কারণে তিন ফসলী জমি এক ফসলে পরিণত হয়েছে। যতক্ষণে অবৈধ দখলদার ও খালের কচুরিপানা অপসারণ না করা হবে ততক্ষণে এই খালের জিবন ফিরে আসবে না । তাই দ্রুত এইখানে তিন চুঙ্গা দিয়ে স্লুইস নির্মাণের দাবি জানাচ্ছেন তারা।
এসময় মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন এলাকাবাসী।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ২৬ এপ্রিলের আগ পর্যন্ত একমাস পটুয়াখালী জেলা ছিল মুক্তাঞ্চল সেসময় সংগ্রাম পরিষদ বর্তমান সরকারি মহিলা কলেজে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি নির্বাচন অত্যন্ত কাছাকাছি সময়ে এসেছে। আমরা কেন্দ্রের সিন্ধান্তের জন্য অপেক্ষা করব। জোট এবং কেন্দ্র যেকোন সিন্ধান্ত...
-
স্টাফ রিপোর্টারঃবরগুনায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বামনা সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. নুরুল ইসলাম লিটনকে কুপিয়ে গুরুতর...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃশিক্ষার্থীদের মেধা বিকাশ ও গণিতে আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে বরগুনায় গঠিত হয়েছে বরগুনা ম্যাথ ক্লাব (BMC)। রবিবার সন্ধ্যায় বরগুনা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!