- প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫ ০৭:৫৮ পিএম
বরগুনার তালতলীতে ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
তালতলী প্রতিনিধি।।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর জাতীয় পার্টি ও যৌথ বাহিনীর অতর্কিত হামলার প্রতিবাদে বরগুনার তালতলীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগষ্ট) বেলা ১১টার দিকে তালতলী উপজেলার গণঅধিকার পরিষদের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের মামুন লাইব্রেরির সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন— “হাসিনা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে”, “নুরের ওপর হামলা— সইবে না এ বাংলা”, “স্বৈরাচার গেছে ভারতে— জাপা কেন বাংলায়” ইত্যাদি ।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ তালতলী উপজেলা শাখার আহ্বায়ক মো. নাসির উদ্দিন মুন্সী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. শামীমসহ উপজেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা ভিপি নুরের ওপর যৌথ বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি এ দেশে নিষিদ্ধ করার দাবিও উত্থাপন করেন।##
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!