- প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪৬ পিএম
বরগুনার তালতলীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মংচিন থান, বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক আকন মো. আল মামুনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি ভূমি অফিসের দক্ষিণ পাশে মামুন লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর আদর্শকে ধারণ করেই বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকারের দমন-নিপীড়ন উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এসময় বক্তারা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক দলের সভাপতি ইসাহাক আকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন, তাঁতি দলের সভাপতি দেলোয়ার হোসেন, ওলামা দলের সভাপতি ফারুক, ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ফারুক হোসেন, যুবদল নেতা রাজু মৃধা, সেচ্ছাসেব দল নেতা মামুন প্রমুখ।###
এই বিভাগের আরো খবর
-
১০-২-২৫এজাজ আল মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনায় ও জেলা ক্রীড়া সংস্থা বরগুনার আয়োজনে ইয়ং টাইগার বিভাগীয় অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতায়...
-
কামরুল সিকদার, ভোলা প্রতিনিধি॥প্রিজাডিং, পোলিং ও ভোটারদের নিরাপত্তা দিতে ভোলা-৪আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।...
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামিএকাডেমিক সাফল্য ও মেধার স্বীকৃতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান স্কুলের অধিভুক্ত সাতটি ডিসিপ্লিনের সাতজন শিক্ষার্থী...
-
কামরুল সিকদার (ভোলা) প্রতিনিধি॥ ভোলা-৪(চরফ্যাশন-মনপুরা)আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির ক্ষমতা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!