- প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫ ০৮:৩৫ পিএম
বরগুনার পাথরঘাটায় মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনার পাথরঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে হয়রানি করতে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করায় বাদীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর বাদশা মিয়াকে আদালত কক্ষ থেকেই কারাগারে পাঠানো হয়।
রোববার (৯ নভেম্বর) বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ এ রায় ঘোষণা করেন।
দ্রুত বিচার আইনে দায়ের করা মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত হামেজ সিকদারের ছেলে মো. বাদশা মিয়া (৫৮) কে সাত দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ২৯ এপ্রিল বাদশা মিয়া প্রতিপক্ষ নাসির হাওলাদারসহ সাতজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি চাঁদাবাজির মামলা (সি/আর নং-৭০/২০২৫) করেন। তদন্তে মামলাটির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, বাদীর স্ত্রী আলেয়া বেগমের আঘাতের ঘটনা আসামিদের মারধরের নয়, বরং সড়ক দুর্ঘটনাজনিত।
শুনানিতে সাক্ষীদের বক্তব্য ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত মামলাটিকে সম্পূর্ণ মিথ্যা বলে রায় দেন। পরবর্তীতে বাদী সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়ে দোষ স্বীকার করেন। আদালত তাকে সাত দিনের কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
এই বিভাগের আরো খবর
-
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে (বরিশাল-কুয়াকাটা মহাসড়কে) ট্রাক চাপায় নবীন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের রাজনীতি থেকে সড়ে দাঁড়িয়ে পদ পদবী থেকে পদত্যাগ করেছেন ৬...
-
স্টাফ রিপোর্টারঃরূপান্তর আস্থা প্রকল্পের আওতায় বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা আজ শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!