- প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ০৩:১৬ পিএম
বরগুনার বামনায় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায়' আনন্দ মিছিল ও সমাবেশ
সোহাগ হাওলাদার,বরগুনা:
বরগুনার বামনা উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে নবগঠিত কমিটির নেতাকর্মীদের অংশগ্রহণে বামনা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়। মিছিলে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো বাজার উৎসবমুখর হয়ে ওঠে।
মিছিলে ছাত্রদল কর্মীদের কণ্ঠে বারবার ধ্বনিত হয়, “তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত, চূড়ান্ত—ছাত্রদল এগিয়ে চলো”—এমন সব প্রতিধ্বনিতে বাজারজুড়ে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য। নতুন নেতৃত্ব পেয়ে কর্মীদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস, উদ্দীপনা ও নতুন আশার আলো।
এসময়ে সমাবেশে বক্তারা নবগঠিত নেতৃত্বকে স্বাগত জানিয়ে বলেন, “বামনা ছাত্রদল আজ নতুন প্রাণ ফিরে পেয়েছে। গঠনমূলক রাজনীতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ছাত্রসমাজের অধিকার আদায়ে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এসময় তারা কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নতুন কমিটির প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন।
উল্লেখ্য, সদ্য ঘোষিত ২৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে নাসির জোমাদ্দারকে সভাপতি এবং সজীব হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। বক্তারা আশা করেন, এই নেতৃত্বে বামনা উপজেলা ছাত্রদল আরও সুসংগঠিত, সক্রিয় ও গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।
এই বিভাগের আরো খবর
-
এজাজ আল মাহমুদ সুজন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করেন বরিশাল ৫ আসনের বিএনপি...
-
মহানগরীর ১৬ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন...
-
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।যশোরের কেশবপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!