- প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬ ০১:১১ পিএম
বরগুনার বামনায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী মোসাঃ শাহানাজ বেগম (২০) স্বামী মোঃ হেলাল ফকির (২৬), পিতা মৃত- সিদ্দিক ফকির, সাং- ছোনবুনিয়া, ০৯নং ওয়ার্ড, বামনা, বরগুনা তিনি জানান উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামের বাসিন্দা। প্রায় ১০ মাস আগে ইসলামী শরিয়ত মোতাবেক মোঃ হেলাল ফকিরের (২৮) পিতা-মোঃ নুরুল আলম, মাতা-মোসাঃ শাহিনুর বেগম, সাং-ছোনবুনিয়া, ৯ নং-ওয়ার্ড এর সাথে তার বিয়ে হয়। তাদের বাসায় প্রায়ই স্বামীর পরিচিত মোঃ ইব্রাহিম (৩৫)পিতা-মোঃ নুরুল আলম, মাতা-মোসাঃ শাহিনুর বেগম, সাং-ছোনবুনিয়া, ৯ নং-ওয়ার্ড ও মোঃ মহারাজ (৩০) পিতা- মান্নান খান, সাং- খুচনিচোরা, উভয় থানা- বামনা, জেলা -বরগুনা, আসা-যাওয়া করতেন।
অভিযুক্ত ইব্রাহিম পূর্ব থেকেই ভুক্তভোগীর প্রতি কু-নজর রাখতেন এবং বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দিতেন। ঘটনার সাতদিন আগে টাকা ধার চাওয়ায় তিনি অনৈতিক শর্ত জুড়ে দেন বলেও অভিযোগ করা হয়।
গত ২ এপ্রিল রাতে ইব্রাহিম ও মহারাজ ভুক্তভোগীর স্বামীর সাথে তাদের বাড়িতে আসেন। রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েন। ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ইব্রাহিম জোরপূর্বক ভুক্তভোগীকে ঘরের পেছনের বারান্দায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, এসময় তার স্বামী ঘটনাটি জেনেও কোনো প্রতিরোধ করেননি এবং সহযোগিতা করেছেন। অপর আসামি মহারাজ ঘটনাস্থলের দরজায় পাহারায় ছিলেন বলে জানায় ভুক্ত ভুগি।
ঘটনার পর ভুক্তভোগী পাশের বাড়িতে আশ্রয় নিয়ে প্রতিবেশীদের বিষয়টি জানান। পরে পরিবারের সদস্যদের অবহিত করে থানায় মামলা দায়ের করেন।
বামনা থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি গলাচিপা লঞ্চঘাট এলাকার এক অসহায় মানুষ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। উলানিয়া এলাকায় গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!