শিরোনামঃ

বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসনের অভিযানে ৪ দিনে ৫০ হাজার টাকা জরিমানা ও ৪ জনের কারাদণ্ড


মোঃ সাইফুল ইসলাম আকাশ 

নিজস্ব প্রতিবেদক,ভোলা:

ভোলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন অপরাধের কারণে মোবাইল কোটের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে জরিমানা ও আটক করা হয়েছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান- উজ্জামানের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ   চন্দ্র দাসের নেতৃত্বে ১ নভেম্বর বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া অংশ থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১. মো: সাকিব (২৩) পিতা: ছিদ্দিক মাঝি, সাং-পৌর ৩নং ওয়ার্ড, লালমোহন,মো: ইদ্রিস (২৪), পিতা :আলাউদ্দিন সাং ৯ নং ওয়ার্ড, বোরহানউদ্দিন কে আটক করা হয়। আসামি ০২ জন তাদের অপরাধ স্বীকার করেছে এবং তাদেরকে ১০০,০০০ (এক লাখ) টাকা করে মোট ২০০,০০০ (দুই লাখ) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।  অর্থদন্ড তাৎক্ষণিকভাবে আদায়যোগ্য না হওয়ায় তাদের দুইজনকেই ১ (এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে,৩ নভেম্বর বোরহানউদ্দিন পৌরসভার বিভিন্ন ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ এবং ড্রাগ লাইসেন্স,  ট্রেড লাইসেন্স না থাকার অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ৫ টি ফার্মসীকে মোট ২৮,০০০/- (আটাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে,৪ নভেম্বর  কাচিয়া ইউনিয়নের দালালপুর বাজারের নিজ বসত থেকে  মো: মনির (৩৮), পিতা- মো: বাদশাহ মিয়া, সাং- ফুলকাচিয়া ৪ নং ওয়ার্ড, বোরহানউদ্দিন, ভোলা এবং বড় মানিকা বাজার সংলগ্ন এলাকা থেকে সাইফুল বিশ্বাস (৪০), পিতা- মো: ওয়াজিউল্লাহ বিশ্বাস, সাং- মানিকার হাট বাজার, বোরহানউদ্দিন, ভোলা কে গাজা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১ নং ব্যক্তিকে ১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ১০০০/-( এক হাজার) টাকা অর্থদন্ড এবং ২ নং  ব্যক্তিকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০- (পাঁচশত) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। 

৫ নভেম্বর বুধবার সকাল ১০ ঘটিকা থেকে বেলা ১২ ঘটিকা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালে বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার ও কুঞ্জেরহাটে অবৈধভাবে রাস্তা, ব্রীজ ও ফুটপাত দখল করে দোকান স্থাপন এবং ইজিবাইকসহ অন্যান্য গাড়ি যত্রতত্র পার্কিং করার অপরাধে  মো: আজিজ (৩৯),মো: হাফেজ (৪০), মো: রফিকুল ইসলাম (৪৫),মো: রিয়াজ (২৪),মো: বিল্লাল (৩০), পিতা- মো: ইউসুফ, সাং- কুঞ্জেরহাট, বোরহানউদ্দিন, ভোলা কে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় সর্বমোট ২১,০০০/- (একুশ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান বলেন,বিভিন্ন অপরাধের কারণে অপরাধীদের সনাক্ত করে মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে,ভবিষ্যতে আমাদের জনস্বার্থে সকল ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?