- প্রকাশিত: ১১ জুলাই ২০২৫ ০৭:৫৮ পিএম
বোরহানউদ্দিনে সাধারন জনগনকে রক্ষার জন্য প্রাকৃতিক দুর্যোগে করনীয় সম্পর্কে বিশেষ সভা অনুষ্ঠিত
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা।
ভোলার বোরহানউদ্দিনে ইউএনও এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ,ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রাকৃতিক দুর্যোগ থেকে বোরহানউদ্দিন উপজেলার জনসাধারণকে রক্ষার জন্য প্রাকৃতিক দুর্যোগে করনীয় সম্পর্কে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জুলাই বৃহস্পতিবার বেলা ১টায়
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল,উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ,চেয়ারম্যানবৃন্দ,ইউপি সচিব বৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,প্রাকৃতিক দুর্যোগের কারণে উপজেলার যে সকল ইউনিয়নে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে,ওই ইউনিয়নের জলাবদ্ধতা নিরসন,কৃষকদের স্বার্থে সকল প্রকার প্রতিকূল বিষয় তাদের পাশে থাকার জন্য সকলকে আহ্বান জানান তিনি,আলোচনা সভার পরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা হিসেবে বিনামূল্যে চাল বিতরণ করেন তিনি,এ ছাড়াও বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইক্রোবাস ভর্তি ১২ লাখ টাকা মূল্যের অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে মৎস্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!