- প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ১২:৪২ পিএম
বোরহানউদ্দিনে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ২৪ এর ইতিহাসের ছোঁয়া
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে "২৪-এর রঙে" গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বোরহানউদ্দিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান।
এ সময় সৌন্দর্য বর্ধন ও সংরক্ষণের সুবিধার্থে উপজেলা পরিষদের সম্মুখে দেয়ালে চিত্রাঙ্কন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও মো: রায়হান-উজ্জামান বলেন,খুবই আনন্দঘন পরিবেশে চলছে আমাদের কর্মসূচি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চলেছে এ প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের মধ্যে যারা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছে তারা জেলা পর্যায়ে লড়বে। পরে তারা জেলাতে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে লড়ে প্রধান উপদেষ্টার কাছে থেকে পুরস্কার গ্রহণের সুযোগ পাবে।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঞ্জুর এ-এলাহী মোঃ আলামিন, উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম,উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা,উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ মাহফুজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংস্কৃতিক অঙ্গনে নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!