- প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫ ০৭:৫২ পিএম
বোরহানউদ্দিনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
সমতায়,দেশ গড়বে সমবায় ”প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১লা নভেম্বর (শনিবার) সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান।
প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান বলেন,সমবায় হলো জনগনের অংশগ্রহনভিত্তিক একটি আন্দোলন, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। সমবায় আন্দোলনকে আরও বেগবান করতে সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।
তিনি আরো বলেন এই বছরের প্রতিপাদ্য সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তিÍ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানায়। একজন মানুষ একা কিছু করতে পারে না, কিন্তু যৌথ উদ্যোগে যেকোনো বড় কাজ সফল করা সম্ভব। এটাই সমবায়ের মূল শক্তি।
শুধু আমাদের আর্থিক দৈন্যদশা থেকে মুক্তির সংগ্রামের একটি মাধ্যমই ছিল না; এটি দেশের সাম্য ও সমতায় অগ্রগতির শক্তিশালী মাধ্যম। এবারের জাতীয় সমবায়ের প্রতিপাদ্য ‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’। দেশের মাদক, অপরাধ ও শিক্ষাসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সমবায়ের শক্তির বিকল্প নেই।”
সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা এনামুল হক বলেন,যারা সমবায়ের সঙ্গে যুক্ত আছেন, তাদের দেশের সাংস্কৃতিক ও সামাজিক পরিপ্রেক্ষিত বিবেচনায় কাজ করতে হবে। সমবায়ের মাধ্যমে গড়ে ওঠা সুদৃঢ় বন্ধন ও সম্পর্ক আমাদের সমাজে দৃঢ় ভিত্তি প্রদান করে। এই শক্তি ব্যবহার করে আমরা মাদক, সন্ত্রাস, অপরাধ ও শিক্ষাসহ সকল চ্যালেঞ্জ অতিক্রম করতে পারব। আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং দৃঢ় বিশ্বাস করি, আমরা এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে সক্ষম হব।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধিবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!