- প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ ১১:০২ পিএম
বৈশাখের তাৎপর্য ও গুরুত্ব মাথায় রেখে দেশ গড়তে চাই: মাসুদ সাঈদী
মোঃমামুন হাওলাদার শিমুল, জিয়ানগর উপজেলাঃ
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, আমরা বাঙালি তাই বাংলা সংস্কৃতি ধারণ করে পথ চলতে চাই। বৈশাখের তাৎপর্য ও গুরুত্ব মাথায় রেখে দেশ গড়তে চাই। মঙ্গলবার (১৪ এপ্রিল) জিয়ানগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বৈশাখী মেলা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, ভিনদেশি সংস্কৃতি আমাদের পরিহার করতে হবে। পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতি প্রায় গ্রাস করে ফেলেছে। আমাদের তরুণ যুবক ছাত্রদের মাঝে দেশীয় বাঙালিয়ানা সংস্কৃতি চালু করতে হবে। একটি জাতি টিকে থাকে তার দেশীয় সংস্কৃতি এবং ভাষার উপর। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমের উপর কাজ করে পরবর্তী প্রজন্মকে খাঁটি দেশপ্রেমিক হিসেবে গড়তে হবে। বিগত দিনের ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির চেয়ে ভিনদেশি সংস্কৃতি চালু করার চেষ্টা করে গেছে। তাদের দেশ প্রেম ছিল না, ছিল শুধু বিদেশি প্রভুদের মন রক্ষা করে গদি রক্ষার আপ্রাণ চেষ্টা।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!