- প্রকাশিত: ২০ জুন ২০২৬ ০৩:৫৮ পিএম
বিনা উদ্ভাবিত ফসলের উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জাতীসমূহের পরিচিত ও চাষাবাদ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বিনা উদ্ভাবিত ফসলের উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জাতীসমূহের পরিচিত ও চাষাবাদ কলাকৌশল শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে|
বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে বিনা উপকেন্দ্র গোপালগঞ্জ এ প্রশিক্ষণের অয়োজন করে|
আজ শনিবার (২০ জুন) দুপুরে বিনা উপকেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাকসুদা ইয়াসমিন|
বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে কৃষি মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: মামুনুর রহমান, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো: মাহবুবুল আলম তরফদার, উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান বক্তব্য রাখেন|
এ কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন| প্রশিক্ষণে প্রশিক্ষকরা বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ফসলের বিভিন্ন দিক তুলে ধরেন ও এসব ফসল চাষাবাদে উৎসাহিত করে|
প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাকসুদা ইয়াসমিন বলেন, বিনা বাংলাদেশে ফসল উপাদনে ভুমিকা রাখছেন। বিনার উদ্ভাবিত ফসল চাষাবাদ করে কৃষকরা বিশেষ করে লবনাক্ত এলাকার বৃষকরা উপকৃত হচ্ছেন। এতে দেশে ফসল উপাদন বৃদ্ধ পাচ্ছে। কৃষকদের উচিত বিনার কর্মকর্তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে বিনা উদ্ভাবিত ফসল চাষাবাদ করা।
বিনা গোপালগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ বলেন, বিনার উদ্ভাবিত ফসলের জীবনকাল খুমই মন হয়। এতে কৃষকরা একই জমিতে বছরে বিভিন্ন সময় ৪টি ফসলের আবাদ করতে পারেন। এতে কৃষকরা যেমর ভালবান হন তেমনি দেশে ফসলের উপাদন বৃদ্ধি হয়। বিনার উদ্ভাবিত ফসল চাষাবাদ করতে কৃষকদের এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!