- প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ০৫:৩৮ পিএম
বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী
মাসুদ রেজা ফয়সালঃ
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বরগুনার বামনা উপজেলায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় বামনা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পলাশ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিব, বামনা বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রায়হান নাজির ধলু, সিনিয়র সাংবাদিক মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন হোসেন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহানুর রহমান সোহেল খান, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের বামনা শাখার যুব আন্দোলনের সভাপতি মোঃ সোহাগ হোসেন এবং উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সজিব হোসেন মুন্নাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!