- প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৩ পিএম
বিগত দিনে গোপালগঞ্জে কোনদিন নির্বাচন হয়নি-সাবেক সভাপতি সিরাজ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ-০২ আসনের মনোনয়ন প্রত্যাশী সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, বিগত দিনে গোপালগঞ্জে কোনদিন নির্বাচন হয়নি। ছাত্র-জনতা, ভাই-বোনেরা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন। কারন গোপালগঞ্জে কোন উন্নয়ন হয়নি, ব্যক্তির উন্নয়ন হয়েছে। বিএনপি থেকে আমি নির্বাচিত হলে এ এলাকার সার্বিক উন্নয়ন করবো।
আজ শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোটর শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সিরাজুল ইসলাম সিরাজ আরো বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে রেখেছিল ফ্যাসিস্ট সরকার। তাকে ও তার ছোট ছেলেকে চিকিৎসা নিতে দেয়নি। যে কারনে বিনা চিকিৎসার আরাফাত রহমান কোকো মারা গেছেন। আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারনে তারেক রহমান সুদুর প্রবাসে নির্বাসিত জীবনযাপন করছেন।
এর আগে সিরাজুল ইসলাম সিরাজের নিজ বাড়ি সদর উপজেলার আড়পাড়া থেকে একটি মোটর শোভাযাত্রা বের করা হয। শোভাযাত্রাটি ঢাকা-খুলনা মহাসড়ক ও জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!