“বিগত দিনে আপনার কতটুকু শান্তিতে ছিলেন সেটা আপনাদের কাছে প্রশ্ন”-গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থীর



স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থী ও জেলা সভাপতি মাওলানা তসলিম হুসাইন সিকদার বলেছেন, আপনারাতো আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন, জাতীয় পার্টির শাসনও দেখেছেন। আপনার কতটুকু শান্তিতে ছিলেন সেটা আপনাদের কাছে প্রশ্ন। বিগত শাসন আমরা দেখেছি, আমরা মেয়েটা স্কুলে গেছে আমরা মেয়েটা কি ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারবে সেই চিন্তায় থাকতে হয়েছে। আমার ছেলে কলেজে গেছে সে কি লাশ হয়ে ফিরবে না কি সুস্থভাবে বাড়ী ফিরবে সেই চিন্তায় থাকতে হয়েছে।


আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নে এক পখ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


হাতপাখায় ভোট দেয়ার আহবান জানিয়ে মাওলানা তসলিম হুসাইন সিকদার আরো বলেন, আপনারা তো অনেক মার্কায় ভোট দিয়েছেন। আওয়ামী লীগকে ভোট দিয়েছে, ধানের শীষে ভোট দিয়েছেন, জাতীয় পার্টিকে ভোট দিয়েছেন। একটা বার পরীক্ষা করার জন্য হলেও হাত পাখায় ভোট দিয়ে দেখেন। আমরা বিশ্বাস কি আপনার শান্তিতে বসবাস করতে পারবেন। আপনাদের আঙ্খাংকা পূর্ণ হবে একজন আল্লাহভীরু আলেমকে ক্ষমতার মসনদে বসাতে পারলে। আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেকটি মানুষের ভোটের মূল্যায়ণ হবে।


তিনি আরো বলেন, রাজনীতি হচ্ছে জনগনের উপকারের জন্য, জন কল্যাণের জন্য। কিন্তু আমরা দেখেছি স্বাধীনতা পর থেকে এই পযর্ন্ত রাজনীতি একটি ইনকামের পথ, একটি ব্যবসা। ক্ষমতায় যাবো, টাকা খরচ করবো, এরপর জনগনের টাকা চুরি করে ব্যবসা করবো, ইনকাম করবো।


ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এই প্রার্থী আরো বলেন, আমরা চাই এই দেশে শান্তি প্রতিষ্ঠা হোক। আমরা চাই আমাদের কৃষকরা ঘরে বসে তাদের ন্যয্য অদিকার পাবে। শ্রমিকেরা যেন তাদের ন্যয্য অধিকার ফিরে পায়।


উরফি ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা মাসুদুর রহমান আনসারীর সভাপতিত্বে পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?