- প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫০ পিএম
বিএনপি ক্ষমতায় আসলে বিগত সময়ের চেয়ে ভালো থাকবে সনাতন ধর্মাবলম্বীরা, বিএনপির ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম মনি
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বিএনপি ক্ষমতায় আসলে বিগত সময়ের চেয়ে ভালো থাকবে সনাতন ধর্মাবলম্বীরা, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাথরঘাটা মাজাহার উদ্দিন টি এন্ড বিএম কলেজ মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বরগুনা জেলা শাখা কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই। বাংলাদেশে সকল মানুষের সমান অধিকার আছে। ক্ষমতায় আসলে সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন। গত বছর পুজোর সময় বিএনপির নেতাকর্মিরা নিরাপত্তা দিয়েছে। এবছর আরো শক্তিশালীভাবে নিরাপত্তা দেওয়া হবে, যাতে নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে।
এসময় স্বপ্রণোদিত হয়ে প্রায় ছয় শতাধিক সনাতন ধর্মাবলম্বী (হিন্দু সম্প্রদায়) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপিতে) যোগদান করেন। তারা নুরুল ইসলাম মনিকে ফুলেল শুভেচ্ছা জানান। জেলায় একসাথে এতগুলো মানুষের বিএনপিতে যোগদানের ঘটনা এই প্রথম।
পাথরঘাটা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের সভাপতি সুরেন দাসে সভাপিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বরগুনা জেলা ও পাথরঘাটা উপজেলা নেতৃবৃন্দ। এছাড়াও পাথরঘাটা উপজেলার চল্লিশটি পুজা মন্দিরের সভাপতি ও সাধারণগণ উপস্থিত ছিলেন। এসময় দলটির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি উপজেলার প্রত্যেকটি পুজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি শীতের আমেজ শেষ হতে না হতেই পটুয়াখালী জেলাজুড়ে মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। সন্ধ্যা নামার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!