- প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫ ০৫:৩৫ পিএম
বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের যুগ্ম মহাসচিব নির্বাচিত হলেন এলবার্ট রিপন বল্লভ।
বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের ২য় জাতীয় কাউন্সিলে এলবার্ট রিপন বল্লভকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) ঢাকার ৪ নিউ ইস্কাটন রোডে অনুষ্ঠিত এ কাউন্সিলে ৯১ সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয়।
কাউন্সিলের সভাপতিত্ব করেন ফোরামের প্রেসিডেন্ট এডভোকেট জন গোমেজ (John Gomes) এবং পরিচালনা করেন মহাসচিব আনিল লিও কস্তা (Anil Leo Costa)।
নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় এলবার্ট রিপন বল্লভ বলেন, “আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করায় প্রেসিডেন্ট এডভোকেট জন গোমেজ ও মহাসচিব আনিল লিও কস্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ের ঐক্য, মানবাধিকার রক্ষা ও আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাব।”
উল্লেখ্য, এলবার্ট রিপন বল্লভ বর্তমানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বরিশাল মহানগর এর আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার এই অর্জনে বরিশালের সামাজিক, ধর্মীয় ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!