- প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৫ পিএম
বানারীপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
দীর্ঘ ১৮ মাস পরে বরিশালের বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো
হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ছবি ভাইরাল হয়। তবে এতে যারা পতাকা উত্তোলন ও ছবি সাঁটিয়েছে তাদের ছবি নেই। ধারণা করা হচ্ছে শুক্রবার ভোরে আওয়ামী লীগের তৃনমূলের নিবেদিতপ্রাণ কর্মীরা দলীয় কার্যালয়ের সার্টার ও জানালার গ্রিলের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সাঁটিয়ে (টাঙিয়ে) দিয়ে চলে যায়। এর প্রায় ৫ ঘন্টা পরে বেলা ১১টার দিকে কে বা কাহারা পতাকা ও ছবি দুটি সেখান থেকে উধাও করে ফেলে। এ বিষয়টি প্রত্যক্ষ করলেও আওয়ামী লীগ কার্যালয়ের সামনের ও পাশের দোকানীরা মুখ খুলতে অপরাগতা প্রকাশ করেন। এদিকে দীর্ঘদিন পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও ছবি সাঁটানোর বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতে পুলকিত হয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের
নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু ও দলীয় সভানেত্রীর ছবি টাঙানোর ছবি ফেসবুকে পোষ্ট করে ছড়িয়ে দিয়েছে। অনেকে ফেসবুক স্ট্যাটাস ও কমেন্টেসে আলহামদুলিল্লাহ্ লিখে শুকরিয়া আদায় করেছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হওয়ার দিন বিকেলে বিক্ষুদ্ধরা বানারীপাড়া পৌর শহরের ফেরীঘাটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করে। সেই থেকে বিধ্বস্ত দলীয় কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল। ###
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!