- প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৪ এএম
বামনায় মাদ্রাসা’র অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টারঃ
বরগুনার বামনায় উপজেলার ৩নং রামনা ইউনিয়নের খোলপটুয়া মাহমুদিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবু জাফরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মানহানিরকর বক্তব্যে প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় মাদ্রাসা’র সামনে পাঁকা সড়কে উপর ঘন্টা ব্যাপি মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকাবাসী।
বক্তারা তাদের বক্তব্য জানান, ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। বর্তমানে টিন শেড ভবনটি জরাজীর্ণ, শিক্ষার্থীদের বসার মতো পর্যাপ্ত জায়গা নেই। তাই উন্নয়নের স্বার্থে মাদ্রাসা কর্তৃপক্ষের রোপনকৃত গাছসমূহ কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের রেজুলেশনের মাধ্যমে খোলামেলা টেন্ডার দিয়ে বিক্রি করে সেই অর্থে পাশে মাদ্রাসা সংলগ্ন মসজিদ ও মাদ্রাসার সংস্কার কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অধ্যক্ষ মোঃ আবু জাফর তার বক্তব্যে বলেন এক শ্রেণীর স্বার্থান্বেষী গোষ্ঠী মাদ্রাসা থেকে ব্যক্তিগত সুবিধা নিতে না পেরে উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে।
বক্তারা এ অপপ্রচারের তীব্র নিন্দা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানান।
এই বিভাগের আরো খবর
-
দেশের অটোমোবাইল খাতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং একটি নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেস তৈরির লক্ষ্যে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি...
-
সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ৩ পিস ইয়াবাসহ...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে বকুল দল ৩-০ গোলে পদ্ম দলকে হারিয়ে চ্যাম্পিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!