- প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ ০৪:২২ পিএম
বামনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি উপকরণ বিতরণ
মাসুদ রেজা ফয়সাল:
বরগুনার বামনায় খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ৫ হাজার তালিকাভুক্ত কৃষকের প্রত্যেককে বিঘা প্রতি ব্যবহারের জন্য ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি (DAP) এবং ১০ কেজি এমওপি (MOP) সার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১০ বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ মহোদয়ের প্রতিনিধি, বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব রুহুল আমিন শরিফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন:
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন খান।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ আকন রানা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন হাওলাদার।
বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন বলেন, "বোরো ধান কাটার পর কোনো জমি যেন অনাবাদী পড়ে না থাকে, সেই লক্ষ্যে সরকার কৃষি উৎপাদন বৃদ্ধিতে ব্যাপক ভর্তুকি দিচ্ছে। একই জমিতে বছরে তিনবার ফসল ফলিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।"
উপস্থিত অতিথিবৃন্দ কৃষকদের হাতে প্রণোদনার এই সার ও বীজ তুলে দিয়ে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার আহ্বান জানান। এ সময় আগত কৃষকরা সরকারি এই সহযোগিতা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!